বাংলাদেশে আসছেন মারাদোনা
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ। এ উপলক্ষ্যে বাফুফেও নিচ্ছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন দিয়েগো মারাডোনা। বষিয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।“মারাদোনার আসার বিষয়টি নিশ্চিত। তিনি আগামী বছর মার্চ-এপ্রিল বা যেকোনো মাসে আসবেন। কোন সময় আসবে এটা এখনও আমরা নিশ্চিত নই। তার এজেন্টের সঙ্গে কথা চলছে। তবে তার আসাটা নিশ্চিত।” প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মারাদোনা। জাতীয় দলের কোচও ছিলেন তিনি। বর্তমানে তিনি স্বদেশি ক্লাব হিমনাসিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

