উত্তরে মেয়র পদে জাপার প্রার্থী ছাড়া সবাই বৈধ

উত্তরে মেয়র পদে জাপার প্রার্থী ছাড়া সবাই বৈধ

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করতে পারেনি।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading