দশকের সেরা ছবি ‘মেড ইন বাংলাদেশ’
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৪
বিশ্বের শীর্ষস্থানীয় হোম ভিডিও প্লাটফরম ক্রাইটেরিয়ান কালেকশনের চলচ্চিত্র সাময়িকী দ্য কারেন্ট ‘দশের দশকের গুপ্তধন’ নামে ১০টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশি ছবি ‘মেড ইন বাংলাদেশ’। ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’র পর রুবাইয়াত হোসেনের এটি তৃতীয় সিনেমা। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আ্ত্তনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে সিনেমায়। এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুত্ফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও সাহানা গোস্বামী। লোকার্নো চলচ্চিত্র উত্সবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য সিনেমাটি জিতে নেয় আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। ফ্রান্স খেকে ওম্যানস ইন্টারপ্রিটেশন অ্যাওয়ার্ড পেয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার প্রধান অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। বাংলাদেশের খান টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছে ফ্রঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স), আশিক মোস্তফা (বাংলাদেশ), পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)।

