পুরো ডিসপ্লের টিভি আনবে স্যামসাং

পুরো ডিসপ্লের টিভি আনবে স্যামসাং

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪২

 এ বছর পুরো ডিসপ্লের টিভি আনবে স্যামসাং। তাতে থাকবে না কোন ফ্রেম। এনগ্যাজেট জানায়, জানুয়ারির শুরুর দিকে আমেরিকায় অনুষ্ঠিতব্য কনজুমার ইলেক্ট্রনিকস শোতে অবমুক্ত করবে বলে পরিকল্পনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফেব্রুয়ারিতে শুরু হবে এর বৃহৎ আকারের উৎপাদন।

গত বছরের শুরুতে স্যামসাং জিরো বেজেল নামে একটি ব্র্যান্ড’র ট্রেডমার্ক করেছে। যদিও কনজুমার ইলেক্ট্রনিকস শোতে এই টিভির উন্মোচন হবে কিনা তা নিশ্চিত নয় কিন্তু অনুষ্ঠানটি স্যামসাংয়ের নতুন টিভি উন্মোচনের একটি পছন্দের একটি জায়গা।

ফ্রেমহীন টিভি দামে বেশ চড়া হবে। বিশেষত স্যামসাংকে এমন ডিসপ্লের এইট-কে রেজুলেশনকে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় চিপ তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে অতীতের যেকোনও ফ্ল্যাগশিপ টিভির তুলনায় নতুন এই টিভিটি গ্রাহকদের কাছে বিশেষ একটি চমক হবে বলে মনে করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading