নাটক নিয়ে বির্তক, মুখ খুললেন নির্মাতা

নাটক নিয়ে বির্তক, মুখ খুললেন নির্মাতা

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৮

গত বছরের শেষ দিকে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ইউটিউবে প্রকাশ পায় ‘নোয়াখালী বিভাগ চাই’ নামের একটি নাটক। রণক ইকরামের রচনায় কমেডি ঘরোনার নাটকটি নির্মাণ করেন স্ম্যাক আজাদ। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, সিয়াম নাসির, তানজিম হাসান অনিক প্রমুখ।  হাস্যকর বিষয়বস্তু হওয়ায় নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরায় হয়ে যায়। যদিও বিষয়টিকে ভালো চোখে দেখেনি নোয়াখালীবাসীরা। আর তাই এই নাটকের নির্মাতা ও প্রযোজকের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে রাসেল নামের এক ব্যক্তি।  সেই সঙ্গে নির্মাতার বিরুদ্ধে মানববন্ধনও করে এলাকাবাসী। অভিযোগে বলা হয়, নাটকটি নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে বিকৃত করেছে। যা নোয়াখালীবাসীদের অপমান করার সামীল।  এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিছু না বললেও এবার এ প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা স্ম্যাক আজাদ। তিনি জানান, ইতমধ্যেই নাটকটি ইউটিবউব থেকে সরিয়ে নেয়া হয়েছে। একটি সূত্রকে আজাদ বলেন, মামলার খবর আমি অনলাইন পোর্টাল থেকেই পেয়েছি। কিন্তু মামলা হওয়ার আগেই আমার প্রযোজক নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেছেন। এরপরও কেন মামলা হলো সেটি বুঝতে পারছি না। আমরা এখনো কোনো লিগ্যাল নোটিশ পাইনি।

তিনি আরও জানান, ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলার পরও বিভিন্ন জনের কাছ থেকে অনবরত ফোন পাচ্ছি। কেউ কেউ হুমকি ধামকিও দিচ্ছে। আসলে নোয়াখালী বিভাগ চাই নাটকটি একটি কমেডি নাটক। যেটি দর্শককে বিনোদনের জন্য নির্মিত হয়েছে। এখানে কাউকে ছোটো বা কোনো সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা ছিল না। কনটেন্ট এর শুরুতে আমরা এ সংক্রান্ত একটি ঘোষণাও ছিল। এরপরও এই নাটকটির কারণে নোয়াখালীবাসী যদি অপমানিত বোধ করে থাকেন তাহলে আমি আমার নাট্যকার, প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান ও কলাকুশলীদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার উদ্দেশে বলতে চাই এক্ষেত্রে যে অবস্থার তৈরি হয়েছে সেটি একেবারেই অনিচ্ছাকৃত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading