চলতি মাসে বলিউডে মুক্তি পাবে যেসব ছবি

চলতি মাসে বলিউডে মুক্তি পাবে যেসব ছবি

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৬

শুরু হয়ে গেছে নতুন বছর।  তারই সঙ্গে শুরু হয়ে গেছে চলতি বছরটা কেমন যাবে তার হিসেব-নিকেশ। গত বছরের ন্যায় এ বছরটিও বলিউডের জন্য ভালো যাবে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা। মুক্তি পাবে প্রায় শতাধিক ছবি। চলুন তবে দেখা নেয়া যাক এরমধ্যে থেকে চলতি মাসে কি কি ছবি মুক্তি পেতে পারে বলিউডে..

ভাঙরা পা লে: বছরের একদম শুরুতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাঙরা পা লে’। এই ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন দুই মুখের। যাদের একজন হলেন বলিউড অভিনেতা ভিকি কৌশলের ছোট ভাই সানি কৌশল এবং অপরজন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রুখসার দিলন। মূলত পাঞ্জাবী নাচ ‘ভাঙরা’র কম্পিটিশন নিয়েই নির্মিত হয়েছে ছবিটির চিত্রনাট্য। নাচে গানে ভরপুর এই ছবিটি মুক্তি পাবে আগামী ৩ জানুয়ারি।

সব কুশল মঙ্গল: ৩ জানুয়ারি বলিউডে মুক্তি পাবে আরো দুই নতুন মুখের ছবি ‘সব কুশল মঙ্গল’। বিজেপি সাংসদ ভোজপুরী অভিনেতা রবি কিষাণের মেয়ে রিভা কিষাণ এবং অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরীর ছেলে প্রিয়াঙ্ক শর্মা জুটি বাঁধবেন ছবিতে।

ছপাক: চলতি বছরে বলিউডের পর্দায় দেখা মিলেনি দীপিকা পাডুকোনের। তবে ২০২০ এর একদম শুরুতেই  (১০ জানুয়ারি) মুক্তি পাবে দীপিকা অভিনীত বহুল কাঙ্ক্ষিত ছবি ‘ছপাক’। ছবিটিতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দীপিকাকে। ছবিটির পরিচালনা করছেন ‘রাজি’ খ্যাত পরিচালক মেঘনা গুলজার।

দরবার: দীপিকা অভিনীত ‘ছপাক’ এর সাথে বক্স অফিস লড়াইয়ে নামবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘দরবার’। এ আর মুরুগাদুস পরিচালিত ‘দরবার’-এ পুলিশের চরিত্রে দেখা যাবে থালাইভাকে।

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র: মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে নির্মিত হচ্ছে ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি। ছবিটিতে অভিনীত করছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। একই সাথে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ আট বছর পর একসাথে জুটি বাধবেন অজয় এবং কাজল।

জয় মাম্মি দি: লাভ রঞ্জন পরিচালিত ‘সনু কে টিটু কি সুইটু’ ছবির পর এবার পর্দায় আসতে চলছে ‘জয় মাম্মি দি’। ১৭ই জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে সানি সিংয়ের সাথে জুটি বাধবেন নবাগত নবজ্যোতি গুলাটি। কমেডিতে ভরপুর ছবিটির কাহিনী মূলত দুই পরিবারের দুই মায়ের লড়াই এবং তাদের ছেলে-মেয়ের প্রেম কাহিনীকে কেন্দ্র করে।

পাঙ্গা: নতুন বছরের শুরুতে মুক্তি পাবে আরেক নারী পরিচালকের সিনেমা। নারী শক্তি নিয়ে নির্মিত এই ছবিটির নাম ‘পাঙ্গা’। মূলত কাবাডি খেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। যেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত।

স্ট্রিট ড্যান্সার থ্রিডি : জানুয়ারির ২৪ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বরুন ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে মূলত ভারত ও পাকিস্তানের দুটি দলের ড্যান্স কম্পিটিশন নিয়ে। ছবিটির পরিচালনা করছেন জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

এছাড়াও জানুয়ারির শেষে ৩০ তারিখে বলিউডে একযোগে মুক্তি পাবে চারটি ছবি। যার একটি হলো রাজকুমার রাও ও নুসরাত বারুচা অভিনীত ‘ছালাঙ্গ’, দ্বিতীয়টি হিমেশ রেশামিয়া ও সোনিয়া মান অভিনীত ‘হ্যাপি, হার্ডি ও হীর’, এছাড়াও মুক্তি পাবে ‘জওয়ানি জানেমান’ এবং ‘গুল মাকাই’ ছবিটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading