বলিউড অভিনেত্রীর সঙ্গে পান্ডিয়ার বাগদান
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৪
ইন্ডিয়ান ক্রিকেটের জনপ্রিয় এক নাম হার্দিক পান্ডিয়া। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, কোন এক বলিউড অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। অবশেষে সত্যি হলো সে গুঞ্জন। বাগদান সারলেন বলিউড অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে। বুধবার (০১ জানুয়ারি) ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বাগদানের বার্তা দিলেন ভারতীয় এই ক্রিকেটার। বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোর, তুই আমার, জানে গোটা দেশ’। ভাসমান তরীতে একেবারে ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে বান্ধবীর আঙুলে আংটি পরালেন ক্রিকেটার। এরপর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার প্রকাশ করেন পান্ডিয়া। সেই ভিডিও পোস্ট করেছেন নাতাশা। বাগদানের ঘোষণার পর পান্ডিয়া-নাতাশা জুটিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা।

