বগুড়ায় ‘পুলিশের ওপর হামলায়’ আসামি ৬৭৫

বগুড়ায় ‘পুলিশের ওপর হামলায়’ আসামি ৬৭৫

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯:০৬

বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে; যাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৯ জন।

এদিকে ‘কারাগারে আটক’ ব্যক্তিদেরও মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের নেতারা।

সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, বুধবার গভীর রাতে এসআই জিলালুর রহমান তাদের থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার বগুড়া শহরের শহীদ খোকন পার্ক শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তারা জুতা পায়ে শহীদ মিনারে উঠলে এ ঘটনাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে তারা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

ওসি বদিউজ্জামান বলেন, মামলায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের রাইফেলের ট্রিগার গার্ড ছিনিয়ের নেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।

“মামলার এজাহারে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর ৬০০ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।”

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি বদিউজ্জামান।

এ বিষয়ে বগুড়া ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এই মামলাকে ভিত্তিহীন দাবি করেছেন।

হাসান বলেন, “বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং সরকারি চাকরি করছেন এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে, যা থেকে মামলার অভিযোগগুলো সত্য নয় বলেই প্রমাণিত হয়।

“বগুড়ায় যখন ছাত্রদল এবং বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনে রাজপথমুখী তখনই কর্মীদের দুর্বলদের করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading