এনটিভিতে ‘ষড়ঋতু’

এনটিভিতে ‘ষড়ঋতু’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ২০

আজ (৩ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ষড়ঋতু’। শিবু কুমার শীলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন ও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌসী লিনা, আর আই রবিন, রাজিব রাজ প্রমুখ। নাটকটিতে দেখা যাবে, আদিত্য এ সময়ের বেশ নামকরা চিত্রশিল্পী। ডিগ্রি অর্জন করে প্রথমে একটি আর্ট ফার্মে কাজ করতেন। পরবর্তীতে নিজের আঁকা ছবি দিয়ে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করেন। সর্বদা বাস্তবধর্মী ছবি আঁকতে বেশি পছন্দ করে আদিত্য। সজীব আদিত্যর সহকারী। আদিত্য সিদ্ধান্ত নেয়, এক বছরে ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন ছয়টি ছবি আঁকবেন। ছবিগুলো হবে একটি মেয়ের।

এই ছবির জন্য আদিত্য ও তার সহকারী মিলে অনেকদিন মডেল খুঁজেন কিন্তু কোনোভাবেই মডেল না পেয়ে মডেল চেয়ে একটি বিজ্ঞাপন দেয়া হয়। এদিকে অন্তিকা চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থী। বিজ্ঞাপন দেখে আদিত্যর সঙ্গে দেখা করার পথ খুঁজে পায় অন্তিকা। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading