নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ভূমি

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ভূমি

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ৩০

ভূমি পেডনেকর। বলিউডে এন্ট্রি হয় ‘দম লাগাকে হ্যাইসা’ সিনেমার মধ্য দিযে। ছবিটিতে তার অভিনয় দর্শেদের মুগ্ধ করে।   এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।   একে একে বেশ কয়েকটি হিট ছবিতে কাজ করেছেন তিনি।   গত বছরটিও তার জন্য ছিল সুখকর।   মুক্তি পেয়েছে প্রায় তিনটি ছবি।  আর তাই তো খুস মেজাজেই নতুন বছরে পা রাখলেন ভূমি।  বিকিনি পরে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তার ভক্তদের ।

 ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভূমি লিখেছেন, জীবন অনেক সুন্দর মুহূর্তের একটি অঙ্ক এবং শেষ দশক আমাকে অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে। অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করে তুলেছে। আবার আমার ভালবাসার অনেক মানুষকেও ছিনিয়ে নিয়েছে, সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবে পাশাপাশি আমার স্বপ্নগুলোকে ধাওয়া করার নতুন দিশা দেখিয়েছে এবং আপনাদের এবং আমার পরিবারের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি। এমন অনেক মানুষকে পেয়েছি, যারা আমার জীবনে দেবদূতের মতো। খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বাঁচি। আগামী দশক আরও ভাল হবে। আরও ভাল একটি পৃথিবী পাব আমরা এবং আরও আনন্দে থাকবেন আপনি। সূত্র:  আনন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading