পহেলা বৈশাখে আসছে ‘ওস্তাদ’

পহেলা বৈশাখে আসছে ‘ওস্তাদ’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ৩৫

পুরান ঢাকার গল্পে গত বছরের শেষের দিকে আলোচিত নির্মাতা সাইফ চন্দন শুরু করেন ‘ওস্তাদ’ ছবির কাজ।  যাতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে হালের ক্রেজ জিয়াউল রোশানকে।  তার সঙ্গে রয়েছেন নবাগত উষ্ণ হক। শুটিং এরমধ্যেই নির্মাতা জানালেন নতুন খবর। আসছে পহেলা বৈশাখে সারাদেশে মুক্তি পাবে ‘ওস্তাদ’। 

নির্মাতার ভাষ্যমতে, ছবিটির শুটিং এখন শেষের পথে। চলতি মাসেই ছবির কাজ শেষ হয়ে যাবে।   আর মুক্তি পাবে আগামী পহেলা বৈশাখে । জসিম উদ্দিনের গল্পে ওস্তাদ ছবির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। রোশান, উষ্ণ ছাড়াও ছবিতে দেখা যাবে তাসকিন রহমান ও অনিন্দ্যিতা মিমিকে। সবশেষ মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘আব্বাস’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় নিরব ও সাবাকে। মুক্তির পর দর্শকমহল থেকে বেশ প্রশংসা কুড়ায় ছবিটি। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading