বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিক নিহত

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিক নিহত
smart

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৫০

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ঘুমন্ত ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। ডুবন্ত বাল্কহেডটি থেকে আরও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন- মো. মহিবুল্লাহ (৬০), মো. মোস্তফা (৫০), বাবু (১৮) ও লুৎফর রহমান (৪০)।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ৪ মরদেহ ও জীবিতদের উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুর রাশিদ জানান, বৃহস্পতিবার রাতে তাহমিনা এক্সপ্রেস নামে একটি বালুবাহী বাল্কহেড শ্রমিকরা পরিস্কার করে ফতুল্লাহ থানার ধর্মগঞ্জঘাটে নোঙ্গর করে রাখে। কাজ শেষে শ্রমিকরা সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় ওই বাল্কহেডের তলদেশ ফুটো হয়ে তাতে পানি প্রবেশ করতে থাকে। এসময় ইঞ্জিনরুমে ঘুমিয়ে থাকা ওই ৪ শ্রমিক আটকা পড়ে তাদের মৃত্যু হয়। পরে ওই বাল্কহেডের মাষ্টারসহ দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃত্যু মোস্তফা ও বাবুর বাড়ি পিরোজপুর জেলায়, লুৎফরের বাড়ি ঝালকাঠি এবং মহিবুল্লাহর বাড়ি বারিশালের বানরীপাড়া থানায়। তাদের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading