ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩

ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানি বেড়ে  ৪৩

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৫০

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানীর সংখ্যা বেড়ে ৪৩ জন হয়েছে। এদিকে, জাকার্তার আশেপাশের জেলাগুলো পুরোপুরিভাবে বন্যার পানিতে ডুবে গেছে। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে তাদেরকে। শুক্রবার (৩ জানুয়ারি) নিখোঁজদের অনুসন্ধানে ব্যাপক অভিযান চালিয়েছে উদ্ধারকারীরা। খবর এএফপির।

নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ইন্দোনেশিয়ার রাজধানী তলীয়ে গেলে সেখানে এখনো পর্যন্ত অন্তত ১২ ব্যক্তি নিখোঁজ রয়েছে। ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় প্রায় ৩০ মিলিয়ন বাসিন্দার ওই মহানগরীতে অনেক দালান ক্ষতিগ্রস্ত ও গাড়ি উল্টে পড়ে সেখানে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় ৪ লাখ পানিবন্দি মানুষকে অস্থায়ীভাবে আশ্রয় প্রদান করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading