মা-বাবাকে নিয়ে জয়ের গান ভাইরাল
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪২
সাবেক তারকা দম্পতি চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস। জীবনের পথ দুই দিকে বেঁকে গেলেও তাদের মিল আছে এক জায়গায়। আর সেই মিলটি ধরে রেখেছেন তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মায়ের সুবাদে জয়ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। আর তাই সম্প্রতি ভাইরাল হয়েছে জয়ের একটি ভিডিও। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, ভাঙা ভাঙা সুরে জয় গাইছে, ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে আব্রাম খান জয়ের জন্ম। জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে-গ্রুপের শিক্ষার্থী। এদিকে, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৭ সালে নিজেদের বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু। আর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। বর্তমানে জয় মায়ের সঙ্গেই থাকছে।

