জেমস গান অবলম্বনে রিজুর নতুন চলচ্চিত্র

জেমস গান অবলম্বনে রিজুর নতুন চলচ্চিত্র

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৬

জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারী শ্রমিককে উৎসর্গ করে গেয়েছিলেন একটি গানটি। সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায় ‘দিদিমণি’ শিরোনামের সেই গানটি।  একই সঙ্গে গানটি ভালো লাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজুর। সেই গানে অনুপ্রাণিত হয়ে একটি ছবি বানাতে যাচ্ছেন তিনি। লেডী অ্যাকশন ধাঁচের এই ছবিটির শুটিং শুরু হবে আগামী মাসে।

এ প্রসঙ্গে নির্মাতা রিয়াজুল রিজু একটি সূত্রকে বলেন, ‘আমি জেমসের অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।’ রিজু জানান, প্রধান নারী চরিত্রসহ অন্যান্য চরিত্র-কলাকুশলীতে বেশ চমক রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে। পরিচালনায় পাশাপাশি ‘দিদিমণি’র চিত্রনাট্য লিখেছেন রিয়াজুল রিজু। আর এর কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading