খুনের রহস্য খুঁজবেন পরমব্রত!

খুনের রহস্য খুঁজবেন পরমব্রত!

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫২

নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। যার নাম ‘শকুনের লোভ’। এতে ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। সাংবাদিক সুরবেক বিশ্বাসের চিত্রনাট্যে ‘শকুনের লোভ’ ছবিটি পরিচালনা করবেন অনিন্দ্য বিকাশ দত্ত। এতে পরমব্রত ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত ও তুহিনা দাসকে। নিজের ফেসবুকে ‘শকুনের লোভ’ নামে একটি ছবির পোস্টার শেয়ার করে এর তথ্য দিয়েছেন তিনি । ক্যাপশনে পরমব্রত লিখেন, ‘ছবিটি এক ক্রাইম রিপোর্টারের গল্প। যে ১৬ বছরের পুরোনো খুনের রহস্যভেদের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সে কি সফল হতে পারবে? রহস্যভেদই বা হবে কী করে? এই নিয়েই ছবি।’অন্যদিকে, সংবাদপত্রের পাতার শিরোনাম, ‘পারসি মহিলা খুনের মামলা’। আর ওই ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তার পাশে হাঁটু গেড়ে বসে তিনি সংবাদ লেখায় ব্যস্ত রয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading