বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৪

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র প্রধান কার্যালয় ‘বলাকায়’ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিতে শনিবার সকাল ১১ টায় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময়, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেনসহ পরিচালকবৃন্দ,পদস্থ কর্মকর্তা ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিমানের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীসহ এ সংস্থায় কর্মরত সকলের সুস্বাস্থ্য ও জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রধান কার্যালয়ের লবিতে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এতে বিমানের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারির জন্য ‘রক্তচাপ’ ও ‘স্পট ডায়াবেটিক’ পরীক্ষার কর্মসূচি গ্রহণ করা হয়।


জাতির এক ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু বিমান বংলাদেশ এয়ারলাইন্সকে একটি উড়োজাহাজ উপহার দেন। অতঃপর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমানের যাত্রা শুরু হয়। ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এক সংক্ষিপ্ত বক্তৃতায় নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাধর্মী আচরণ বজায় রেখে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে একটি ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে উন্নীত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০১৯ সালে বিমান বহরে যুক্ত হয়েছে ২টি ৭৮৭-৮ এবং ২টি ৭৮৭-৯ অত্যাধুনিক উড়োজাহাজ ড্রিমলাইনার। এছাড়া ২০১৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করেছে মোবাইল এ্যাপস। এরফলে যাত্রীরা নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকেট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেট বা যেকোন কার্ডের মাধ্যমে। গুগল পে¬ স্টোর অথবা আ্যাপল স্টোর থেকে যে কোন স্মার্টফোনে এ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্যও পাওয়া যাবে। এই এ্যাপসের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট ষ্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা, অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেক্স এবং টিকেট বুকিং সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, ২০১৮-২০১৯ অর্থ বছরে কর পরবর্তী বিমানের নীট মুনাফার পরিমাণ হচ্ছে ২১৮ কোটি টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading