খাঁচায় বন্দি মানুষ!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৬
পশু-পাখিদের খাঁচা দেখতে অভস্থ হলেও মানুষ নয়। তবে সম্প্রতি এমনই একটি খবর রীতিমত ভাইরাল হয়েছে। হংকং এর কিছুসংখ্যক দরিদ্র মানুষেরা বাস করে খাঁচায়। কারণ সে দেশে রয়েছে খাঁচায় মানুষ বাসবাসের আইন। যে কেউ লাইসেন্স নিয়ে খাঁচার বাসা পরিচালনা করতে পারে।
খাঁচায় বাস করা অধিকাংশ মানুষই হংকংয়ের দরিদ্র জনগোষ্ঠী। তারা এতটাই অবহেলিত যে, নিজেদের একটি বাড়ি করে বা বহুতল ভবনে একটি ছোট পরিসরের ফ্ল্যাট কিনে থাকার সামর্থ্যটুকুও তাদের নেই। তবে এই খাঁচায় থাকতে গেলেও তাদের বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করতে হয়। প্রতিটি খাঁচার জন্য মাসে ভাড়া দিতে হয় আঠারো থেকে চব্বিশশত হংকং ডলার। সাধারণত একটি বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে অনেকগুলো খাঁচা থাকে। প্রতিটি খাঁচায় থাকেন একজন মানুষ। কিন্তু এর বিপরীতে পুরো ভবনে থাকে মাত্র দুটি শৌচাগার। খাঁচার বাসিন্দা যতই হোক না কেন দুটি শৌচাগার দিয়ে কাজ সারতে হয়। এক কথায়, অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয় তাদের।
খাঁচার বাসিন্দাদের কথাতেও এই মানবেতর জীবনের ধ্বনিগুলোই প্রতিধ্বনিত হয়। বেশ কয়েকজন পৌঢ় আছেন যাদের জীবনের প্রায় অর্ধেকটাই খাঁচার বাসাতেই কেটেছে। তাদের মতে, খাঁচাতে বাস মানে কফিনে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করা।

