সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়ালো

সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়ালো

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৫৪

দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে সোনার দাম। বিদায়ী বছরের শেষ এক মাসে দুই দফায় দাম বৃদ্ধির পর নতুন বছর শুরু হতে না হতে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। রোববার (৫ জানুয়ারি) থেকে প্রতিভরি ভালো মানের সোনা কিনতে গুনতে হবে ৬০ হাজার ৩৬১ টাকা। সেই সঙ্গে ভ্যাট ও মজুরি যুক্ত হবে সোনার কোনো গহনা কিনতে গেলে।

বরাবরই সোনার দাম বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দোহাই দেয়া হয়। এবার তার ব্যতিক্রম নয়। ইরাকে ইরানের সামরিক কমান্ডারকে মার্কিন বাহিনী হত্যা করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠাকে দেশে সোনার দাম বৃদ্ধির যুক্তি হিসেবে দেখাচ্ছেন সোনা ব্যবসায়ীরা।

শনবিার (৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে বাংলাদেশে সবচেয়ে ভাল মানের সোনার (২২ ক্যারেট) ভরির দাম এক হাজার টাকা বেড়ে ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। অন্য মানের সোনাও ভরিতে ১১৬৬ টাকা করে বাড়ানো হয়েছে।

ফলে ৫ জানুয়ারি থেকে প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়।

বাজুস বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ দর বাড়ানো হয়েছে।

২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের বাজারে সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়ালো। ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর সোনার দাম প্রতি ভরি ৭০ হাজার ছাড়িয়েছিল। এর আগে গত ১৮ ডিসেম্বর ডলারের দাম বাড়ার কারণে মূল্যবান এই ধাতুটির দাম বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তখন এক মাসের কম সময়ের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছিল ব্যবসায়ীরা।

সোনার দাম বাড়ালেও রুপার দর অপরিবর্তিত রেয়েছে। আগের  ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এই ধাতুটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading