দীপিকার নামে চিত্রনাট্য চুরির অভিযোগ

দীপিকার নামে চিত্রনাট্য চুরির অভিযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:২৪

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামে চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছে বলিউডের এক প্রযোজক। যার নাম রাকেশ ভারতী। তার অভিযোগ, ‘ছপাক’-এর স্ক্রিপ্ট তার লেখা। এমনকি অ্যাসিড আক্রান্ত যোদ্ধাদের নিয়ে ছবি তৈরির ভাবনাও তার নিজস্ব। চূড়ান্ত ভাবনার পর তিনি ছবির নামও রেজিস্ট্রেশন করেছিলেন। আর তার ভাবনা চুরি করে ছবি বানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার এবং দীপিকা পাড়ুকোন! এভাবেই চিত্রনাট্য চুরির অভিযোগ তুলে সম্প্রতি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দীপিকা ও মেঘনার নামে রাকেশ স্বত্ত্বভঙ্গের অভিযোগ দায়ের করেছেন। রাকেশের কথায়, ২০১৫ সালের মে মাসে ‘ব্ল্যাক ডে’ নামে একটি ছবি তারা রেজিস্ট্রেশনও করান। তার আরও দাবি, একাধিক অভিনেতার সঙ্গে এই ছবি নিয়ে কথা বলেছেন তিনি। তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাওয়াত এবং ফক্স স্টার স্টুডিয়োজের সঙ্গে কথা হয়েছে ছবি প্রযোজনার জন্য। রাকেশ ভারতীয় জানিয়েছেন, ফক্স স্টার স্টুডিয়োজের অফিসে তার স্ক্রিপ্ট তিনি জমা করেছিলেন। এমনকি কা প্রোডাকশন এবং মৃগ ফিল্মসের সঙ্গেও কথা হয়েছিল। এরা অনেকেই ছবিটি তৈরির আগ্রহ দেখিয়েছিলেন। তার অভিযোগ, এখান থেকেই কেউ স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করে এটিকে ‘ছাপাক’ নামে বিক্রি করে দেয়। যদিও দীপিকা বা ছাপাকের টিমের কেউই এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, অ্যাসিড আক্রান্ত যোদ্ধা লক্ষ্মী আগারওয়ালের জীবনকাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘ছপাক’। মূল চরিত্রে মালতির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিটির মুক্তি পেতে পারে আগামী ১০ জানুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading