ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল

ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:২২

আগামী ১০ জানুয়ারি রাজধানীর নীলক্ষেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্বত বিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৮টি চলচ্চিত্র। পাহাড়-পর্বত বিষয়ক প্ল্যাটফর্ম অদ্রি আয়োজিত এই উৎসবে শরীর চর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাখা হয়েছে প্রদর্শনীর তালিকায়। অদ্রি সংশ্লিষ্টরা জানান, দেশের সীমানার বাইরে ভারত, নেপাল থেকে শুরু করে বাংলাদেশি পর্বতপিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের আনাচে-কানাচে। পর্বত আর পর্বতসংশ্লিষ্ট বিষয়াদিতে তাই মানুষের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। অদ্রি এই চর্চাকে উৎসাহিত করতে চায়। পর্বতকে উপভোগ করতে হলে পর্বতের কাছে যেতে হবে। মানুষকে পাহাড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ইট পাথরের ঢাকায় বসে পর্বতকে চেনার শ্রেষ্ঠতম মাধ্যমগুলির একটি হচ্ছে চলচ্চিত্র। এ লক্ষ্য সামনে রেখেই আসছে ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading