গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী। স্বামী নূর আলমের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় মামা বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সোমবার সকালে মামা বাড়ি থেকে খালা বাড়ি যাবার সময় রেললাইন পার হচ্ছিলেন শাহিনুর। এসময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহিনুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading