গোপালগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

গোপালগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১০ঃ০০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে অবস্থিত সংগঠন চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুত্ফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। 

এ সময় উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের জন্য সহযোগিতা চেয়ে আমরা ফেসবুকে পোস্ট দেই। এই পোস্ট দেখে কিছু মহান ব্যক্তি আমাদের টাকা দিয়ে সহযোগিতা করেন। আমরা সেই টাকা দিয়ে সাড়ে ৩শ’ কম্বল কিনে বিতরণ করি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading