দলে নেই বেল-বেনজেমা, চিন্তায় রিয়াল
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২
চোটের কারণে কিছুদিন আগেই স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে পরেছেন এডেন হ্যাজার্ড। আর এজন্যই রিয়াল মাদ্রিদের কপালে পরেছেন চিন্তার ভাঁজ। এবার দল থেকে ছটেকে গেলেন অভিজ্ঞ খেলোয়াড় গ্যারেথ বেল ও করিম বেনজেমা।বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কর্তৃপক্ষ। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বেনজেমা। আর অসুস্থতার কারণে নেই বেল। তারা কবে মাঠে ফিরতে পারেন, তা নিয়ে কিছু জানানো হয়নি। নতুন আঙ্গিকে এবার দেশের বাইরে হবে স্প্যানিশ সুপার কাপ। আাগামীকাল (৮ জানুয়ারি) প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল। সব ম্যাচই হবে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। গেতাফের বিপক্ষে গত শনিবার বছরে রিয়ালের প্রথম ম্যাচের একাদশে ছিলেন বেল ও বেনজেমা দুজনেই। ৩-০ গোলে ম্যাচটি জিতেছিল জিনেদিন জিদানের দল।

