জাতীয় দলে ফিরলেন তপু বর্মন

জাতীয় দলে ফিরলেন তপু বর্মন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪

বঙ্গবন্ধু গোল্ড কাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ২৩ জনের দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মন। গত মার্চে এএফসি কাপের ম্যাচের আগে চোট পাওয়ায় এবং পরে অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে ছিলেন তপু। দলে ডাক পেয়েছেন নতুন মুখ চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মানিক হোসেন মোল্লা। আগামী ১৫ জানুয়ারি ছয় দল নিয়ে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দল মরিশাস, সিশেলস ও বুরুন্ডি।

জাতীয় দল: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ,মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শহিদুল আলম, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন, জামাল ভূইয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, আরিফুর রহমান, আশরাফুল ইসলাম রানা, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading