নিক-প্রিয়াঙ্কার চুম্বনের ভিডিও ভাইরাল

নিক-প্রিয়াঙ্কার চুম্বনের ভিডিও ভাইরাল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৬

মার্কিন গায়ক নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দম্পতিকে নিয়ে ভক্তদের মাতামাতি একটু বেশিই। নিকের চেয়ে দশ বছরের বড় প্রিয়াঙ্কা। জাত-ধর্ম শত সমালোচনার পাহাড় ডিঙিয়ে বিয়ের পিঁড়িতে বসেন তারা। ভালোবাসার শক্তি তাদের এমন সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। দিন শেষে এক ছাদের নিচে বসবাস করছেন নিক-প্রিয়াঙ্কা। সুখের সংসার তাদের।

ভারতীয় গণমাধ্যমের খবর, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হননি তারা দু’জনে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা উপস্থিত হতেই হয়ে যান আকর্ষণের কেন্দ্রবিন্দু। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন গোলাপি রঙের গাউন। তার গলায় ছিল হীরার নেকলেস। এদিন নিকের পরনে কালো ব্লেজার ও ট্রাউজার্স। অনুষ্ঠানের মঞ্চে ক্যামেরা ঘিরে ধরে তাদের। ক্যামেরার সামনে প্রিয়াঙ্কাকে চুম্বন দিতে ঠোঁট এগিয়ে আনেন নিক। তা দেখে হেসে ফেলেন বলিউডের প্রিয়াঙ্কা।

ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করেন তারা। ভিডিওতে দেখা যায়, চুম্বনের ফলে নিকের ঠোঁটে লেগে যায় লিপস্টিক। সেই লিপস্টিক নিজেই মুছে দেন প্রিয়াঙ্কা। ভিডিওটি হুহু করে ভাইরাল হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading