মেহেরপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে গম চাষ

মেহেরপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে গম চাষ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২০

একদিকে হুইট ব্লাস্ট রোগ অপরদিকে দাম না পাওয়াতে মেহেরপুরে গমের চাষ নেমে এসেছিল একহাজার হেক্টর জমিতে। ভালো দাম ও হুইটব্লাস্ট রোগমুক্ত হওয়ার কারণে এবার মেহেরপুর জেলাতে গমচাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৮ হাজার লক্ষ্যমাত্রার স্থলে এবার গমচাষ হয়েছে ১১ হাজার ৭০ হেক্টর জমিতে। বেশ কয়েক বছর গমের উপযুক্ত দাম না পেয়ে এবং হুইট ব্লাস্ট রোগের কারণে ফলন বিপর্যয়ে গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছিল জেলার কৃষকরা।এবার ব্যতিক্রম মাঠে চোখ মেলে দেখা যায় মাঠজুড়ে সবুজে ভরা গম গাছ। গমের উত্পাদন বাড়াতে রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন নতুন জাত উদ্ভাবন ব্যাপক সাফল্য বয়ে এনেছে। বাংলাদেশ গম ও ভুট্ট গবেষণা ইনষ্টিটিউট গমের নতুন নতুন জাতসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনে মাঠ দিবসের আয়োজন করায় এর সুফল কৃষকের দ্বারপ্রান্তে এখন। এতে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বারি-৩১, বারি-৩২,বারি-৩৩ রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল নতুন জাতের গমে এবার ভালো ফলন আশা করছে কৃষক ও কৃষিবিভাগ। ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন জাতের গম চাষ করে জেলার কৃষকরা এখন শংকামুক্ত হয়েছেন। বাজার দর ভালো থাকলে আগামীতে এ অঞ্চলে গমের আবাদ আরো বাড়বে। সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে কথা হয় গামচাষী হেকমত আলীর সাথে। তিনি বলেন- ব্লাস্ট রোগের কারণে গম চাষ বন্ধ করে দিয়েছিলাম। এবার তিনবিঘা জমিতে উচ্চফলনশীল গমের চাষ করেছি। এখন বুকে থোড় নিয়ে দাঁড়িয়ে আছে গমগাছ। তিনি আশা করছেন কোন প্রাকৃতিক দুূর্যোগ না হলে ভালো ফলন হবে এবং গমচাষীরা লাভবান হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading