দিনাজপুরে ৬ পলাতক আসামীসহ আটক

দিনাজপুরে ৬ পলাতক আসামীসহ আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩০

দিনাজপুরের হাকিমপুরে  মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলাতক দুই আসামীসহ ৬ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, সুইম বাবু, সোহাগ হোসেন ,আব্দুল মজিদ, বাবুল হোসেন, এনজার মন্ডল, পলাশ হোসেন। এদের সকলের বাড়ি বিরামপুর ও হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ও ৫০ পুরিয়া গাঁজা এবং ৭ বোতল ফেনসিডিলসহ চার মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading