সুস্থ হয়ে বাসায় ফিরছেন এ টি এম শামসুজ্জামান
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২২
বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। অসুস্থার জন্য গত বছরের বেশিরভাগ সময়ই হাসপাতালে ছিলেন তিনি । মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরেন। গ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের আজীবন সম্মাননা। বছরের শেষ দিকে এসে হারপেস জোস্টার ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হয়ে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি। তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন নন্দিত এই অভিনেতা। শিগগিরই ফিরবেন বাসায়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল। তিনি বলেন, ‘বাবা সুস্থ হয়ে উঠেছেন। এই ভাইরাসের প্রভাব টানা ২১ দিন থাকে। তাই চিকিৎসকরা ২১ দিনের জন্য মনিটরিংয়ে রেখেছিলেন বাবাকে। আর কোনো শঙ্কা নেই। কপালের ফোস্কাগুলো শুকিয়ে গেছে। শিগগিরই হাসপাতাল থেকে বাবার ছুটি মিলবে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে বাবাকে বাসায় নিয়ে আসতে পারব আমরা।’

