বঙ্গবন্ধুকে নিয়ে অবন্তীর গান
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৮
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। এ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গান করলেন কলকাতার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের বাংলাদেশী প্রতিযোগী অবন্তী সিঁথি। সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ ডি-স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম’ শিরোনামের গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। আগামী ১০ জানুয়ারি ইউটিউবে গানটি প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এটি আমার দ্বিতীয় গান। এই গানটির কথা, সুর ও সংগীত বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধু একটি চেতনার নাম, তাকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য আনন্দের ও ভীষণ গর্বের। গীতিকবি সুজন হাজং বলেন, অবন্তী সিঁথি খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

