বিশেষ সম্মাননায় আলী যাকের, ববিতা ও সাবিনা ইয়াসমীন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৬
দেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন তিন গুণীজন ববিতা, আলী যাকের ও সাবিনা ইয়াসমীন। দৈনিক কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ জানুয়ারি বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার গ্রুপের তরফ থেকে তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, চলচ্চিত্রে ববিতা, নাটকে আলী যাকের ও সংগীতে সাবিনা ইয়াসমিনকে সম্মানিত করা হচ্ছে। তারা ছাড়াও দেশের নানা ক্ষেত্রে ভূমিকা রাখায় বিভিন্ন অঙ্গনের ২৫ গুণীজনকে সম্মানিত করা হবে। এ আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হবে।

