গোল্ডফিস খাচ্ছে মাকড়সা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩০
দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জেরেমি স্ক্যালউইজ। সম্প্রতি বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন একটি পার্কে। সেই পার্কের জলাশয়ের ধারে যখন তারা প্রেমালাপে মত্ত, তখনই জেরেমির প্রেমিকার চোখ যায় জলাশয়ের দিকে। তিনি দেখতে পান পানি থেকে একটি ছোট্ট গোল্ডফিসকে তুলে আনছে মাকড়সা। পানি থেকে তুলে খাওয়ার চেষ্টা করছে।
এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান তারা। ঘটনার ছবিও তুলে নেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে।
তবে নিজের থেকে বড় আকারের প্রাণীকে খাচ্ছে মাকড়সা। এ ঘটনা দেখা গিয়েছিল মাসখানেক আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সেখানে দেখা গিয়েছিল ডালে আটকে পড়া একটি বাদুড়কে খেয়ে নিয়েছিল মাকড়সা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

