ভোটের বিনিময়ে ভাত!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৬
ঠাকুরগাঁওয়ে উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে ভোটাররা ভোট দিলেই পাচ্ছেন ১০০ টাকা ও ভাতের প্যাকেট। আজ (৯ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটারদেরকে টাকা ও খাবার হিসেবে ভাতের প্যাকেট দেয়া হয়। উপজেলার ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপজেলা শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থীরা হলেন- ফেরদৌস আলম মানিক, রুহুল আমিন ও বাবর আলী। সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোশারফ হোসেন ও মোখলেসুর রহমান মুকুল । বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুলজান বেগম বলেন, শিক্ষক সমিতির নির্বাচনে টাকা ও খাবার দেয়ার বিষয়টি আমার কাছে অপরাধী মনে হচ্ছে। শিক্ষকদের নির্বাচনে যদি এমনটি হয় তা হলে সাধারণ নির্বাচনে তো টাকা খরচ হবেই। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, বিকাল ৩টায় শেষ হবে। নির্বাচনে ভোটারদেরকে টাকা ও খাবার দেয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।

