ইকার্দির হ্যাটট্রিকে পিএসজি সেমিতে

ইকার্দির হ্যাটট্রিকে পিএসজি সেমিতে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩২

মাউরো ইকার্দির হ্যাটট্রিকে ফরাসি লিগের কোয়ার্টার ফাইনালে সেন্ট এটিয়েনেকে ৬-১ গোলে বিধ্বস্ত করল প্যারিস সেন্ট জার্মেই। দলের হয়ে এছাড়াও একটি করে গোল পেয়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। একটি গোল আসে আত্মঘাতি থেকে। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩১তম মিনিটে ফরাসি ডিফেন্ডার ওয়েসলে লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় এতিয়েন। একজন কম নিয়ে বাকি সময়ে আর প্রতিরোধই গড়তে পারেনি তারা। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পাঁচ মিনিট পর এতিয়েন গোলরক্ষক জেসি মুঁলার আত্মঘাতী গোলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আট মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ইন্টার মিলান থেকে এ মৌসুমে ধারে আসা ইকার্দি। দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড দলটির হয়ে এই নিয়ে ১৯ ম্যাচে ১৭ গোল করলেন। আর ৬৭তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড এমবাপে। মৌসুমে এটি তার ১৯তম গোল। ৭১তম মিনিটে এতিয়েনের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ফরাসি মিডফিল্ডার ইয়োয়ান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading