আবার ইনজুরিতে অ্যান্ডারসন

আবার ইনজুরিতে  অ্যান্ডারসন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩৮

ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে ছিলেন ৩৭ বছরের এই বোলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক অঙ্গনে মাঠে ফেরেন অ্যান্ডারসন। কিন্তু দুই টেস্ট খেলে আবার মাঠের বাইরে চলে যেতে হয় এই বোলারকে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট হারের পর কেপটাউনে জিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। কেপটাউনের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৮তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। তবে ম্যাচের পঞ্চম দিনে বোলিং করতে গিয়ে খারাপ অনুভব করেন এই পেসার। এ জন্য শেষ দিন মাত্র ৮ ওভার বোলিং করেন এই বোলার। তবে দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে বলেন, ‘ইংল্যান্ডের পেসার জিমি অ্যান্ডারসন ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন।’ অ্যান্ডারসনের বদলি হিসেবে ক্রেইগ ওভারটনকে দলে ডেকেছে দলটি। ইংল্যান্ডের হয়ে চার টেস্ট খেলে ৯ উইকেট নিয়েছেন ওভারটন। ইনজুরির জন্য ছিটকে গিয়ে অ্যান্ডারসন বলেন, ‘পাঁজরের হাড়ে চিড় দেখাতে সিরিজ মিস করবো। এটা আমাকে হতাশ করে দিচ্ছে। তবে আশা করি কিছু সপ্তাহ বিশ্রামে সুস্থ হয়ে উঠবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading