নতুন ফিচার গুগল অ্যাসিস্ট্যান্টে

নতুন ফিচার গুগল অ্যাসিস্ট্যান্টে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪৬

বেশকিছু নতুন ফিচার চালু হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টে।   সম্প্রতি এমনটাই লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) জানিয়েছে গুগল। এছাড়াও, তারা জানিয়েছে, বর্তমানে প্রায় ১ বিলিয়ন ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার হচ্ছে। প্রতি মাসে স্মার্টস্পিকার, ফোন, টিভি, ক্যামেরা ও স্মার্টডিসপ্লেতে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি ব্যবহার করছেন ৫০ কোটি মানুষ। গুগল অ্যাসিস্ট্যান্টে শিডিউল অ্যাকশন, স্ক্রিন রিডিং, স্মার্ট ডিসপ্লেতে, স্টিকি নোট ও এয়ারপোর্টে ইন্টারপ্রিটার মোড যুক্ত হবে। এছাড়াও, ৪২ ভাষায় আর্টিকেল পড়ে শোনানোর সুবিধা আসছে গুগল অ্যাসিস্ট্যান্টে।

শিডিউল অ্যাকশন: গুগল অ্যাসিস্ট্যান্টকে আগে থেকে কাজের ফরমাশ দিয়ে রাখা যাবে। যেমন পরের দিন সকাল ৬টার সময় কফি মেকার চালু করতে গুগল অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেওয়া যাবে। এসি, এয়ার পিউরিফিয়ার, বাথটাব, কফি মেকার ও ভ্যাকুয়াম ক্লিনারসহ এ রকমভাবে অন্তত ২০ ডিভাইসে শিডিউলড অ্যাকশন ফিচারটি ব্যবহার করা যাবে।

স্ক্রিন রিডিং: বড় আকারের খবর, ব্লগ ও ছোট গল্প পড়তে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ব্যবহারকারীদেরকে শুধু বলতে হবে, ‘হেই গুগল, রিড ইট’ বা ‘হেই গুগল, রিড দিস পেইজ’। এতেই উচ্চস্বরে পড়তে শুরু করতে গুগল অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও, ৪২টি ভাষায় কনটেন্ট অনুবাদ করতে পারবে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি।

ইন্টারপ্রিটার মোড: ভাষাগত দূরত্ব কমাতে গত বছরই গুগল ইন্টারপ্রিটার মোডটি চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে রিয়েলটাইম ট্রান্সলেশন করা যায়। এবার এই সেবার পরিধি এয়ারপোর্ট, এয়ারপোর্ট লাউঞ্জ, ব্যাংক, হোটেলসেবা পর্যন্ত বিস্তৃত হবে। যারা ইংরেজি জানেন না তারা ফিচারটি ব্যবহার করে এয়ারপোর্ট বা হোটেলের যাবতীয় তথ্য জানতে পারবেন। ফিচারটি কতোটা কাজের তার ব্যাখ্যা দিয়ে ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এক সিরিয়ান শরণার্থী নারী গুগল ইন্টাপ্রিটার মোড ব্যবহার করে বিদেশে নিজের ক্যাটারিং ব্যবসা গড়ে তুলেছেন।

প্রাইভেসি কন্ট্রোল: গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রাইভেসি সেটিংসও বদলানো যাবে। যেমন গত ৭ দিনে ব্যবহারকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে যেসব নির্দেশ দিয়েছেন সেগুলোও ডিলিট করাতে বলা যাবে। এছাড়াও, নির্দেশ দিতে কোনো ভুল হলে বলা যাবে ‘হেই গুগল, দ্যাট ওয়াজ নট ফর ইউ’। অডিও ডেটা সেইভ করছে কিনা সে বিষয়েও প্রশ্ন করা যাবে গুগলকে।

স্টিকি নোট: কোনো কাজ করার কথা জানাতে বা মনে রাখতে স্টিকি নোট ব্যবহার করা হয়ে। এসব স্টিকি নোট এখন জায়গা করে নেবে স্মার্ট ডিসপ্লেতে। যেমন ‘হেই গুগল, নোটে লিখে দাও বাচ্চাকে সকালের নাস্তা খাওয়ানো হয়েছে’ এই নির্দেশ দেওয়া যাবে গুগল অ্যাসিস্ট্যান্টকে।কন্ট্যাক্ট লিস্টকাউকে ফোন দিতে আর ফোন ঘাঁটতে হবে না। যেমন ‘হেই গুগল, কল ‘তাসনিম’ বললেই কল চলে যাবে তাসনিমের কাছে। সূত্র: গ্যাজেটস ৩৬০ ডিগ্রি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading