গোলাকার ফোন!

গোলাকার ফোন!

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪৪

সম্প্রতি নতুন ডিজাইনের স্মার্টফোনের দেখা মিলেছে কনজিউমার ইলেক্ট্রনিক শোতে।  চারকোনা ডিজাইন থেকে বেরিয়ে এবার গোলাকার স্মার্টফোন তৈরি করেছেন ক্রিস্টিনা সিয়ার। তার বানানো ফোনের নাম ‘সার্কেল ফোন’। গোলাকার হওয়ায় ফোনটি দিয়ে সেলফি তোলা খুবই সহজ। প্যান্টের পকেটে রাখলেও তা বের হয়ে থাকে না। ছোট পকেটে সহজেই এটে যায় বলে পকেটমাররা সহজে ফোনটি নিতে পারবে না।ক্রিস্টিনা জানান, ২০১৫ সালে তিনি ফোনটি তৈরির কাজে হাত দেন। এখনও  এর উপযোগী সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি বলে এটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। তাই ডামি সংস্করণটিই সিইএসে আনা হয়েছে। ফোনটি বাজারে আনতে আরও এক বছর সময় লাগবে। ছোট হলেও ফোনটির মধ্যে দুটি হেডফোন জ্যাক রয়েছে। ফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইওএস বা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বদলে ফোনটিতে থাকবে মোডিফাইড ইউজার ইন্টারফেইস। সূত্র: বিবিসি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading