ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৪৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী ২৭ আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যানরা। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। একই সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading