পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৪

আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, এমপি। বিশ্বের ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাওয়া এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৮তম এই উৎসবে উপস্থিত থাকবেন দেশি, বিদেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা। আর এই উৎসবেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এন রাশেদ চৌধুরী পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি চন্দ্রাবতী কথা, আশরাফ শিশিরের বহুল আলোচিত চলচ্চিত্র আমরা একটি সিনেমা বানাবো, অরুণ চৌধুরীর ‘মায়াবতী’, প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’, ফরিদ আহমেদে ‘টিউনস অব নস্টালজিয়া’, মাসুদ পথিকের ‘মায়া’, প্রসুন রহমানের ‘নিগ্রহকাল’ এবং তানিম রহমান অংশুর ‘ন ডরাই’। উৎসব আয়োজকরা জানিয়েছেন, ছবিগুলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading