ভালোবাসা জয় করতে আসছে সাবা-তানভীর
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৬
আবু হুরায়রা তানভীর গাড়ি নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। তাদের গাড়ির সামনে হুট করে এক লোক এসে পড়লে তারা আহত লোকটিকে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে এসে আবু হুরায়রা তানভীরের পরিচয় হয় সারিকা সাবার সঙ্গে। এ পরিচয় থেকে বন্ধুত্ব, ধীরে ধীরে তা প্রেমে গড়ায়। দুজন যখন তাদের প্রেমকে পরিণয়ে রূপদানের চিন্তা করেন, তখন বাধা হয়ে দাঁড়ান তানভীরের বন্ধু অনামিকা। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জয় অব লাভ’। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতা জানান, সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। মিরাকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে।

