মুজিববর্ষে গোপালগঞ্জে ১০০ শিক্ষার্থীকে সম্মাননা
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৬
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে। ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি থেকে এসব কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুছ খান প্রমুখ।

