বিমানবন্দরে সিঁড়ির নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

বিমানবন্দরে সিঁড়ির নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫২

কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের নামার সিঁড়ির (এয়ার ক্রাফট স্টেয়ার) নিচে থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন এই তথ্য জানান। সহকারী কমিশনার বলেন, ‘প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। আজ শনিবার ৫টা ৩৮ টায় বিমানবন্দরের আউট বে এলাকায় তল্লাশির সময় ইউএস-বাংলার বিএস-৩১৬ ফ্লাইটের যাত্রীদের নামার সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এই সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।’  এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading