রংপুরে মাদকসহ বিভিন্ন মামলায় ১৯ জন গ্রেফতার

রংপুরে মাদকসহ বিভিন্ন মামলায় ১৯ জন গ্রেফতার

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১২:৩৫

বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি, মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগর পুলিশের সব ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় হত্যা মামলার আসামি, মাদকসেবী, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর ইসলামবাগ এলাকার ফজলু মিয়ার ছেলে আসিফ মিয়া(২৪), গণেশপুর ক্লাবমোড়ের মোন্নাফ(২৮), বনানীপাড়ার লিটন মিয়া(২৭) ও লালবাগ কেডিসি এলাকার স্বপন মিয়া (৫৮)।

কোতয়ালী থানার অভিযানে মিজানুর রহমান মনু(৩৬), দেলোয়ার হোসেন হাসান(৫৫) ও পরশুরাম থানার অভিযানে ছাদেক মিয়া(৪৫), মোখছেদুর রহমান(৭০), শাহিনুজ্জামান সাজু (৪৪) ও শামীম মিয়া। হারাগাছ থানা পুলিশের অভিযানে সাইফুল ইসলাম(৩০), হিমেল (২৮), মো. আব্দুস সাত্তার মিয়া ও মো. রবিউল ইসলাম। মাহিগঞ্জ থানার বিশেষ অভিযানে শামীম আরফান বাপ্পী, তাজহাট থানা পুলিশের অভিযানে লিটন মিয়া(৩৬), রনি মিয়া (২০)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, গ্রেফতার সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু/নন-এফআইআর প্রসিকিউশন গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading