ইভিএম ভোটাধিকার কেড়ে নেওয়ার যন্ত্র: আমির খসরু

ইভিএম ভোটাধিকার কেড়ে নেওয়ার যন্ত্র: আমির খসরু

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫৮

ইলেকট্রনিং ভোটিং মেশিন (ইভিএম) বাংলাদেশের মানুষের ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়ার একটি যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই ইভিএম হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নীরবে নিঃশব্দে একটি প্রকল্প ছাড়া আর কিছুই নয়। ইভিএম যদি আপনারা (নেতাকর্মীরা) বন্ধ করতে না পারেন তাহলে আপনারা ভোটাধিকার চিরতরে হারাতে বাধ্য হবেন।’

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘এক-এগারোর প্রেক্ষাপট ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আজ বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয় মন্তব্য করে আমির খসরু বলেন, ‘আজ আমাদের প্রতিপক্ষ আর আওয়ামী লীগ নেই। প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস।’ বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আগে আলোচনা হতো নির্বাচনে কে জিতবে। এখন আর সেটি আলোচনা হয় না। আলোচনা হয়- এই সিটটা ওরা দেবে নাকি নিয়ে নেবে। ঢাকা দুই সিটির নির্বাচনে ওরা কি দুটোই নিয়ে নেবে নাকি একটি দেবে। এইগুলো এখন জনগণ আলোচনা করে। আর এটার জন্য ইভিএম হচ্ছে তাদের মোক্ষম একটি অস্ত্র।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading