সেন্সরে গণ্ডি, অপেক্ষায় নির্মাতা

সেন্সরে গণ্ডি, অপেক্ষায় নির্মাতা

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১২

আলোচিত নির্মাতা ফাখরুল আরেফীন খান।  ভুবন মাঝি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়িছিলেন তিনি।  এবার  ‘গণ্ডি’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়ার অপেক্ষায় আছেন তিনি। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  সেন্সর বোর্ডে জমা পরেছে ছবিটি।  তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে কাজ শেষ করেছি। এটি দেখার জন্য দর্শকরা তাদের অপেক্ষার কথা জানাচ্ছেন শুরু থেকেই। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করবো। এজন্য বেশি সময় নেব না। আমাদের ইচ্ছা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটি মুক্তি দেওয়ার।’ ‘গণ্ডি’ রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা। এর কাহিনি গড়ে উঠেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়! পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে দেখেন- সেটাই উঠে এসেছে এই সিনেমায়। এতে প্রথমবারের মতো জুটিবেঁধে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সুর্বণা মুস্তাফা ও ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। গড়াই ফিল্মস প্রযোজনায় সিনেমাটির আবহ সংগীত করছেন ভারতের দেবজ্যোতি মিশ্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading