র‌্যাগিং বিরোধী কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

র‌্যাগিং বিরোধী কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০

দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে র‌্যাগিং আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রতিকারে ‘এন্টি র‌্যাগিং কমিটি’ বা র‌্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ রুলসহ রোববার (১২ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে অমিত তালুকদার সাংবাদিকদের বলেন, তিন মাসের মধ্যে এ কমিটি গঠন করতে হবে। রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন আদালত । স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।এর আগে গত বছরের ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য এন্টি র‌্যাগিং কমিটি গঠন ও মনিটরিংয়ের জন্য এন্ট্রি র‌্যাগিং স্কোয়াড গঠনে সাতদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নোটিশে বলা হয়। নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিটটি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading