বঙ্গবন্ধুকে মেনে নিতে না পারলে ‘রাজনীতি করার অধিকার নেই’

বঙ্গবন্ধুকে মেনে নিতে না পারলে ‘রাজনীতি করার অধিকার নেই’

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৩০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা এখনো বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রোববার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ওই সভায় আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে যতদিন তারা না মানবে, ততোদিন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটাই সকলের শপথ হওয়া উচিত। মন্ত্রী বলেন, সাড়ে তিন বছরে বাংলাদেশের যতটুকু পুনর্গঠন সম্ভব সেটা বঙ্গবন্ধু করে দিয়ে ছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে বঙ্গবন্ধু হৃদয়ে স্থান দিয়েছিেেলন, সেই বাংলাদেশেই কিছু কুচক্রী মহল তাকে হত্যা করেছে। পাকিস্তানিরা যেটা পারেনি এই কুচক্রীরা সেটা করেছে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে হয়তো বঙ্গবন্ধু হত্যার বিচারও হতো না এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর কাছে জাতির অনেক ঋণ। এখন সেই ঋণ শোধ করার সময় এসেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করার মাধ্যমে এ ঋণ শোধ করতে হবে । তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণের মাধ্যমে সোনার বাংলা গড়তে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ড. এনামুল হক, জোটের কেন্দ্রীয় নেতা ইন্দ্রমোহন রাজবংশী, অভিনেতা মাসুম আজিজ, চিত্রনায়ক রিয়াজ ও কন্ঠশিল্পী শুভ্র দেব বক্তব্য রাখেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading