মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০

দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজানের কাছ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

রোববার ‍(১২ জানুয়ারি) দুর্নীতি দমকন কমিশন- দুদকের সভায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের ১৬ জুলাই মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। মামলার তদন্ত কর্মকর্তাও তিনি।

দুদকের এক কর্মকর্তা জানান, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। ডিআইজি মিজানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিতে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন তিনি। একইভাবে ডিআইজি মিজান সরকারি কর্মকর্তা হয়েও তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় এনামুল বাছিরকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছেন। দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারার অপরাধে তাদের বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাইয়ে মামলা হয়। তদন্তকালে উভয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন। বর্তমানে তারা দুজনেই কারাগারে আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading