নির্বাচনে এম‌পি-মন্ত্রীরা বক্তব্য দি‌তে পার‌বেন: তোফায়েল

নির্বাচনে এম‌পি-মন্ত্রীরা বক্তব্য দি‌তে পার‌বেন: তোফায়েল

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এম‌পি-মন্ত্রীরা উপ‌স্থিত হ‌য়ে বক্তব্য দিতে পারবেন। কিন্তু ভোট চাইতে পারবেন না। এছাড়া বা‌কিরা ভোট চাইতে পার‌বেন। রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে গিয়েছি, সমন্বয়ক বলে কোনও কথা নেই। সিটি নির্বাচনে আমরা আচরণবিধি লঙ্ঘন করবো না। তবে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা যেহেতু গ্রাম, পাড়া-মহল্লা, থানা, জেলাসহ সব পর্যায়ে পালন করা হবে, সেহেতু সেখানে নেতাকর্মীরা বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না। এমপিরাও ভোট চাইতে পারবেন না।’

‘বঙ্গবন্ধুর দুইটা স্বপ্ন ছিল, দেশ স্বাধীন করা এবং দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুন্দর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা’ এ কথা জানিয়ে তোফায়েল বলেন, আজ তার অনুপস্থিতিতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। আমাদের সবার উচিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সুন্দর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ দেওয়া।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading