সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

‘অকৃত্রিম বন্ধু’ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে বলে রোববার (১২ জানুয়ারি) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) ৭৯ বছর বয়সে মারা যান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের শাসক কাবুস। তার মৃত্যুতে ওমানে তিন দিনের শোক পালনের মধ্যে বাংলাদেশে শোক পালনের সিদ্ধান্ত আসে।

বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের দিনে কাবুসের জন্য সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয় সরকারি তথ্য বিবরণীতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading